হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে ‘সমমনা ইসলামী দল’ নামে কওমিভিত্তিক সাতটি দলের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক জোট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর নেতাদের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।
নতুন এই জোটে অন্তর্ভুক্ত সাতটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
নতুন এই জোটে থাকা ৭টি দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
