পলাতক স্বৈরাচারের দেশে ফেরার কোনো সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

মানবতা বিরোধী অপরাধ সংঘটন করে দেশ থেকে পলায়ন করা স্বৈরাচার আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সামনে ডিসেম্বর ঘনিয়ে আসায় বিদেশে অবস্থানরত পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে ফেরার আওয়াজ তুলছে। তবে তাদের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে 'উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬' শীর্ষক দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, পলায়নের আগে তারা দেশে যে ধরনের মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে, তা জনগণ যাতে চিরতরে প্রত্যাখ্যান করে সেজন্য জাদুঘর ও এই প্রদর্শনীর মাধ্যমে স্মৃতি সতেজ রাখা হবে। তিনি উল্লেখ করেন, পালিয়ে যাওয়া দলটি কী ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা ক্রমাগত তুলে ধরা হবে, যেন শেখ হাসিনা ও তার দলের চূড়ান্ত পতন ঘটে। অপকর্মের মাত্রা বেশি হওয়ায় মানুষ মন থেকেই তাদের প্রত্যাখ্যান করবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।

প্রদর্শনী ও জাদুঘর পরিকল্পনা প্রসঙ্গে উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে সমান মর্যাদা দেওয়া হবে এবং স্মারকগুলো স্থায়ী জাদুঘরে পর্যায়ক্রমে প্রদর্শন করা হবে। জায়গা সীমাবদ্ধতা কাটাতে একটি ঘূর্ণায়মান বা রোটেশনাল পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে জাদুঘরের অন্তত দু’টি কক্ষ নির্দিষ্ট করে প্রতি ১৫ দিন বা ১ মাস পরপর একেকটি দলের স্মারক প্রদর্শন করা হবে, যাতে প্রতিটি শহীদ পরিবারের সংগৃহীত বস্তু দর্শনার্থীরা দেখতে পান। পরবর্তীতে জাদুঘরের পরিসর ও ব্যবস্থাপনা আরও উন্নত করার আশ্বাস দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি জানান, গণঅভ্যুত্থান ও গত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে। শহীদদের স্মৃতিচিহ্ন সংগ্রহের উন্মুক্ত আহ্বানে এ পর্যন্ত ৫ ৯০ জন শহীদের স্মারক সংরক্ষিত হয়েছে।

মহাপরিচালক আরও জানান, সংগৃহীত স্মারকের সংখ্যা দেড় থেকে দুই হাজার হলেও নিয়মিত গ্যালারির স্থানস্বল্পতার কারণে বর্তমানে ২০৫ জন শহীদের পাঁচ শতাধিক স্মারক স্থায়ীভাবে দেখানো সম্ভব হচ্ছে। তাই সব সংগৃহীত স্মৃতিচিহ্ন যেন দেশবাসী ও শহীদদের স্বজনেরা দেখতে পারেন, সেই লক্ষ্যেই দেশের সর্ববৃহৎ এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই বিশেষ প্রদর্শনী উদ্বোধনের সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মৃতিস্মারক সংগ্রহের উন্মুক্ত আহ্বানে এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক আমাদের কাছে সংরক্ষিত হয়েছে।