Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-Project-এর আওতায় ESDO Rangpur Training Centre-এ আয়োজিত ৭২ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ১৮-১৯ আগস্ট ২০২৬ তারিখে চূড়ান্ত Assessment অনুষ্ঠিত হয়। চূড়ান্ত Assessment-এ অংশগ্রহণকারী সকল ৭৫ জন প্রশিক্ষণার্থী Competent হিসেবে সফলভাবে উত্তীর্ণ হন।
ESDO Rangpur-এর উদ্যোগে মোট ৭৫ জন Indigenous Youth-কে নিম্নোক্ত ৩টি Occupation-এ প্রশিক্ষণ প্রদান করা হয়:
Fashion Garments – ২৫ জন
Professional Digital Marketing – ২৫ জন
Electrical Installation & Maintenance (Construction) – ২৫ জন
অর্থাৎ, ৭৫ জনের মধ্যে ৭৫ জনই Competent-Achievement Rate 100%। এই অর্জন প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা, প্রশিক্ষকদের আন্তরিকতা এবং প্রকল্পের কার্যকর Training & Assessment ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য প্রতিফলন।
আজ আয়োজিত Certificate Giving Ceremony-তে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন-
মোঃ জিয়াউদ্দিন ইকবাল, Chief Coordinator, SICIP-PKSF
মোঃ আরিফ হোসাইন, Coordinator (Training, Assessment & Monitoring), SICIP-PKSF
মোঃ তোফাজ্জল হোসেন, Head of Rights & Governance, Focal Person, ESDO-SICIP Project
রফিকুল ইসলাম, Senior Assistant Programme Coordinator (SAPC-Finance), Head of Budgetary Control
• মোঃ আইয়ুব আলী, Regional Manager, Rangpur
• এম এ কাহার বকুল, Project Coordinator & Centre In-Charge, ESDO Rangpur
এছাড়াও ESDO-এর সংশ্লিষ্ট সকল উন্নয়নকর্মী ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ESDO বিশ্বাস করে, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
ESDO Rangpur | SICIP-Project
Skills for a Better Future, Opportunities for All.
ESDO, SICIP, PKSF, SkillsDevelopment, IndigenousYouth, YouthEmpowerment, Employment, SkillForEmployment, Rangpur,

