সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক শোকবার্তার মাধ্যমে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান সালাহউদ্দিন আহমেদকে বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন যে, দলের দুঃসময়ে সালাহউদ্দিন আহমেদ সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ ও দলের প্রতি তার অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকবার্তার শেষাংশে প্রধানমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি ও সাহস প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

