রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি ভাইরাল হওয়া ঘটনার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানার সাবেক এই ওসির বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা চালানো হয়েছে। তিনি বলেন, এক বা একাধিক সংস্থার মাধ্যমে এই তদন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় মন্ত্রী আরও জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক এই ওসিকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি ঢাকা মহানগরের বিভিন্ন থানার ওসি বদলি এবং বিশেষভাবে শাহ আলী থানার ওসি প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল বদলিই সমস্যার চূড়ান্ত সমাধান নয়। দায়িত্ব অবহেলা কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকলে শুধু বদলি নয়, বরং কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

