নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ নেতাদের ২৫টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের অন্তত ২৫টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর, নয়নপুর, বড়কালিয়া ও ঘোষপাড়াসহ বিভিন্ন গ্রামে এই তাণ্ডব চলে।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার বিকাল ৩টার পর থেকে হঠাৎ করেই এসব এলাকায় লুটপাট ও অগ্নিসংযোগ শুরু হয়। হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তির বেন্দারচরের গ্রামের বাড়ি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান লিটনের বেন্দারচরের দুটি বাড়ি এবং কালিয়া উপজেলা সদরের বাড়ি রয়েছে। এছাড়াও কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বড়কালিয়া গ্রামের বাড়ি, মুক্তিযোদ্ধা কমান্ডার মন্নু শেখ, জুলফিকার ও রাসেলের বাড়ি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামিমুর রহমানের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কালিয়া বাজারের সঞ্জয় সাহার রড-সিমেন্টের দোকান থেকেও নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে সরেজমিনে বেন্দারচর গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়িতেই মানুষ নেই। কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বেলা ৪টার দিকে তারা গ্রামের বেশকিছু বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পান। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন। তিনি জানান, ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল এবং অন্তত ২০-২৫টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দাবি করেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। তিনি ভাঙচুরের ব্যাপকতার তথ্য নাকচ করে জানান, সম্প্রতি নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত শেষে বিক্ষুব্ধ কিছু লোকজন ৪-৫টি বাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছে। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্যসহ একটি বিবৃতি দেওয়া হবে।

এ সময় নড়াইল-১ আসনের সাবেক সাংসদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তির বেন্দাচরের গ্রামের বাড়ি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান লিটনের বেন্দারচরের ২টি বাড়ি এবং কালিয়া উপজেলা সদরের বাড়িতে লুটপাট ও পুড়িয়ে দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রামটির অন্তত ২০-২৫ বাড়ি আগুনে পুড়ে গেছে।’নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হবে।