প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। তাদের সঙ্গে আলোচনায় নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১১: ৪৪আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১১: ৪৫

