মাদরাসার ছাত্ররা মাদক সেবন করে না: জামায়াত আমির

মাদরাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মাদরাসার ছাত্ররা মাদক সেবন করে না। ইয়াবা বা গাঞ্জার মতো মাদক তারা সেবন করে, এমন অভিযোগ কেউ করতে পারবে না। তিনি আরও যোগ করেন, খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদরাসার কোনো ছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যাবে না।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির দাবি করেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতার কারণেই ১১টি দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।

এ সময় দেশের কওমি শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি৷ জামায়াত আমির বলেন, মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না।