আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘটা এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনো সংখ্যা জানা সম্ভব হয়নি।
কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, শনিবার সকাল ১০টার দিকে প্রদেশের ‘আন্দার সের’ এলাকায় অবস্থিত একটি স্কুলে এই বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরপরই পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত কুনার প্রদেশ থেকে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে।
এর আগে চলতি বছরের আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল প্রাঙ্গণে হ্যান্ড গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল।
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৩: ৫৮আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪: ০৩

