জ্বালানি আমদানির বাড়তি চাপে প্রবৃদ্ধি নিয়ে সতর্ক অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা ফেরানোর চলমান প্রক্রিয়ায় প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে সরকার অর্থনীতি পুনর্গঠনের পর্যায়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার থেকে তেল ও গ্যাস কিনতে সরকারকে নিয়মিতভাবে আগের তুলনায় দ্বিগুণ ও তিন গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এই বাড়তি জ্বালানি ও গ্যাস আমদানির আর্থিক চাপ সরাসরি সরকারের কোষাগারের ওপর প্রভাব ফেলছে।

এই বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবৃদ্ধি সাময়িকভাবে কম থাকার বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য এখন অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করা।

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।