যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১০ কেজি কারেন্ট জাল ও একটি নছিমন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে কায়বা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযানটি পরিচালিত হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জব্দকৃত কারেন্ট জাল ও নছিমনটির আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা। সীমান্তে চোরাচালানি মালামাল ও মাদক পাচার চক্রকে নিয়ন্ত্রণে আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা বর্তমানে জোরদার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

