হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ২

রাজধানীর হাজারীবাগে একটি আবাসিক বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পারভীন আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুই নারী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগ থানাধীন বটতলা মাজার এলাকার একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০)। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন দুই নারীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত পারভীন আক্তারের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।