গাজীপুরের কোনাবাড়ীতে শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৯ আগস্ট) মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় এই বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকায়: কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকা।