বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সুইডেন আসলাম থাইল্যান্ড ভ্রমণের উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার দেশ ছাড়ার কথা ছিল। বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।