ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের মধ্যকার লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৭৩ মিনিটে এগিয়ে যাওয়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মাইকেল ক্যারিকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই সফরকারী টটেনহ্যাম ইউনাইটেডের ওপর আধিপত্য বজায় রেখে খেলে। শুরুতেই গোলকিপার সেনে লামেন্সের ভুলে ডমিনিক সোয়ানকে গোলের সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে কুদুস ও বার্গভালদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়া ইউনাইটেড দর্শকদের অসন্তোষের মুখে পড়ে। বিরতির আগে টটেনহ্যাম বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও টটেনহ্যাম আক্রমণের ধারা বজায় রাখে, তবে গোল পেতে ব্যর্থ হয়। খেলার ধারার বিপরীতে ম্যাচের ৭৩ মিনিটে মাতেউস কুনহার পাস থেকে ব্রায়ান এমবুমো গোল করে ওল্ড ট্র্যাফোর্ডকে উল্লাসে ভাসান।
ম্যাচের শেষ ২০ মিনিটে উত্তেজনা চরমে পৌঁছায়। ৭৯ মিনিটে মার্কোস ভ্যান হেকে ও লুক শকে ফাউল করেন টটেনহ্যামের রদ্রিগো বেন্তানকুর। লুক শয়ের বুকে ধাক্কা দিলে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। রেফারি বেন্তানকুরকে সরাসরি লাল কার্ড এবং ভ্যান হেকে ও লুক শকে হলুদ কার্ড দেখান।
১০ জনের দলে পরিণত হওয়ার পরও টটেনহ্যাম লড়াই চালিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্দ্রো তোন্নালির ক্রসে হেডের মাধ্যমে ডমিনিক সোয়ানকে গোল করে দলের সমতা ফেরান। অতিরিক্ত আট মিনিটের যোগ করা সময়ে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়।

