জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়

ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণের পর রাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ৯৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক কামরুল ইসলাম তরফদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এডভোকেট জসিম উদ্দিন আহমদ, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট।

কমিটির অন্যান্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে সহ-সভাপতি (জালালাবাদ) মো. এহছানে এলাহী, সহ-সভাপতি (সিলেট) তোফায়েল খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) আনোয়ার হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি (মহিলা) ডা. সামিয়া মুবিন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ও এডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম, শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী, ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে বিজয়ীরা হলেন প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ তানজিল মুক্তাদির এবং সদস্য পদে আল আজাদ, ইস্তেজার চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, হাবিবুর রহমান বাবলা, আফছার চৌধুরী, আব্দুল মজিদ, মলিক আহসান সামি, মোকাম্মেল চৌধুরী মেনন, আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রোজি, লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত ও সিরাজুল ইসলাম শামীম।