হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক খান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. রাজ্জাক খান হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের জালালদি গ্রামের বাসিন্দা মো. তারা খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট বুধবার রাতে উপজেলার চরাঞ্চলে আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাটের পাশ থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানিয়েছেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।