বড়দিন উদযাপনে ট্রাস্ট চেয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ২০২৬ উদযাপনকে সামনে রেখে বিশেষ অনুদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের আবেদন করা হয়েছিল। তবে আবেদনের চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা বরাদ্দের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক সারসংক্ষেপে এই অনুদানের প্রস্তাবটি প্রধানমন্ত্রী অনুমোদন করেন। পরবর্তীতে মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের গৃহীত কার্যক্রম বাস্তবায়নেই এই বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।