রাজধানীর গুলশান থেকে গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা শাখার প্রধান জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।