সড়ক ও বাঁধের টেকসই সুরক্ষা নিশ্চিতে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিন্না ঘাসের কার্যকারিতা ও ব্যবহারের ওপর একটি প্রস্তাবনা তুলে ধরা হয়। মূলত সড়ক ও বাঁধের ভাঙন রোধে এই ঘাসের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।

