ঢাকাকে সন্ত্রাসমুক্ত রাখতে নগরবাসীর প্রতি ডিএসসিসি প্রশাসকের আহ্বান

রাজধানী ঢাকাকে কোনোভাবেই সন্ত্রাসীর শহরে পরিণত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শনিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনকালে তিনি নগরবাসীর প্রতি এ আহ্বান জানান।

প্রশাসক বলেন, যারা আগুন-সন্ত্রাসের মতো কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণকে জিম্মি করতে চায়, তাদের দ্রুত চিহ্নিত করতে হবে। এমন দুষ্কৃতকারীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে ডেঙ্গু ও বায়ুদূষণ থেকে নগরবাসীকে সুরক্ষা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে তিনি মহানগর বিএনপির নেতাদের প্রতিও আহ্বান জানান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এ আহ্বান জানান তিনি।