বেতন বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি আছে, তবে তা সীমিত: জাহেদ উর রহমান

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণার পর মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেতন বৃদ্ধি পেলে কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি থাকে, তবে বিষয়টি নিয়ে অতিরঞ্জিত ভাবনার অবকাশ নেই। তিনি উল্লেখ করেন, অনেকে হয়তো একটি বিষয় মিস করছেন যে, নতুন স্কেল ঘোষণার মানেই সবার বেতন দ্বিগুণ হয়ে যাওয়া নয়। দীর্ঘ সময় নতুন পে-স্কেল না হওয়ায় নিয়মিত ইনক্রিমেন্টের মাধ্যমে অনেক সরকারি কর্মকর্তার বেতন নতুন স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে নতুন স্কেল বাস্তবায়নের পর তাদের হাতে হুট করে অনেক বেশি টাকা চলে আসবে, এমনটা ভাবার কারণ নেই।

জাহেদ উর রহমান আরও বলেন, সরকার ব্যয় বৃদ্ধির বিষয়টি সম্পর্কে সচেতন এবং এর জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রয়েছে। মূল্যস্ফীতি কিছুটা বাড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে তা নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীর যুদ্ধবিমান কেনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে বিমান বাহিনী বর্তমানে কিছুটা দুর্বল অবস্থানে রয়েছে। বিশেষ করে মিগ-২৯ যুদ্ধবিমানগুলো পুরোপুরি অপারেশনাল নয় এবং জে-৭ ও এফ-৭ বিমানগুলো অনেক পুরনো হয়ে গেছে। আধুনিক মাল্টিরোল ফাইটার সংগ্রহের বিষয়ে তিনি বলেন, সরকার বিভিন্ন দেশের অপশন যাচাই-বাছাই করছে। এক্ষেত্রে চীনের প্রস্তাবটি তুলনামূলকভাবে সাশ্রয়ী ও সুবিধাজনক মনে হয়েছে। তিনি দাবি করেন, অন্যান্য দেশের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ খরচে একই ধরনের আধুনিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে চীনের এই প্রস্তাবে।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পর তাদের বেতন আসলে কত টাকা বাড়বে। যে কথাটা বলতে চাচ্ছি বেতন অনেক বেশি বেড়ে যাবে, মনে হচ্ছে যে, ১০০% যখন স্কেলের উন্নতি হয়ে যাবে, তখন তার বেতন ডাবল হয়ে যাচ্ছে কথাটা কিন্তু এই রকম না। আমরা কি পয়েন্টটা ধরতে পারছি?

যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয় দুর্বল অবস্থা সামরিক বাহিনীর মধ্যে সম্ভবত, যদি আমি সামরিক এক্সপার্ট নই, কিছু খোঁজখবর রাখার চেষ্টা করি। সবচেয় দুর্বল সম্ভবত বিমান বাহিনী। আমাদের সবচেয়ে আধুনিক যে ফাইটার বলা যায়, সংখ্যায় খুব অল্প, সেটা হলে মিগ-২৯। ওগুলো ঠিক অপারেশনাল না। ওগুলো খুব ভ