নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা পুলিশ সুপার মো. শরিফুল হক, জেলা সিভিল সার্জন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র‍্যাব (RAB), বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও এবং মানবাধিকার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।