শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারতের সংশ্লিষ্টতা নেই: রণধীর জয়সওয়াল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। মঙ্গলবার (৪ আগস্ট) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, যে আয়োজনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে, তা সম্পূর্ণ একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার উদ্যোগ। এই আয়োজনের সঙ্গে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই।

মুখপাত্র আরও স্পষ্ট করেন যে, ওই অনুষ্ঠানে প্রকাশিত কোনো মতামতের দায়িত্ব বা সমর্থন ভারত সরকার বহন করে না। এটি একটি বেসরকারি উদ্যোগ হওয়ায় এর সঙ্গে সরকারি কোনো লেনদেন বা যোগসূত্র নেই বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে ঢাকা থেকে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে এমন কোনো রাজনৈতিক তৎপরতা বা বক্তব্য প্রদান করতে দেওয়া উচিত নয়, যা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিয়মিত ব্রিফিংয়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক, ভূরাজনীতি, সীমান্ত ইস্যু এবং সিন্ধু ও গঙ্গার পানি চুক্তি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (৫ জুলাই) দিল্লিতে একটি বেসরকারি গণমাধ্যম আয়োজিত সম্মেলনে শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ওই অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি বেসরকারি উদ্যোগ। ভারত সরকারের এর সঙ্গে কোনো সম্পৃক্ততা বা লেনদেন নেই এবং সেখানে প্রকাশিত কোনো মতামতের দায় বা সমর্থন সরকারের নে