নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-৫ আসনের ডেমরা ও যাত্রাবাড়ী থানা এলাকার মোট ১২টি ওয়ার্ড প্রদক্ষিণ করে।
যাত্রাবাড়ী থানা বিএনপির সদস্য ফেরদৌস হোসেন রনির নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন যুবসমাজ ও ছাত্রসমাজের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে যোগ দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার পাশাপাশি রাজপথে গণতন্ত্রের পক্ষে নিজেদের অবস্থান জানান দেওয়ার লক্ষ্যেই এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

