কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগানে চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। রবিবার (২৫ অক্টোবর) সকালে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রেইনকোট বিতরণকালে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, বিএনপি সরকারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। জনগণের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি এ সময় উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

