ইসরাফিল অযোগ্য, গফুর মিয়াকে যোগ্য প্রার্থী বললেন শ্বশুর মানিক মিয়া

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার বাইপাইলে হাজি ওমর আলী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত উঠান বৈঠক ও আলোচনা সভায় নিজের জামাই ইসরাফিলকে অযোগ্য এবং হাজি আব্দুল গফুর মিয়াকে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন ইসরাফিলের শ্বশুর হাজি মানিক মিয়া।

অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে হাজি মানিক মিয়া বলেন, “আরও অনেক কথা আছে, যেগুলো পরে বলব।” তাঁর এই বক্তব্য ঘিরে উপস্থিতদের মধ্যে কৌতূহল তৈরি হয়। তবে ইসরাফিলকে নিয়ে তিনি ঠিক কী বলতে চেয়েছেন, তা বিস্তারিতভাবে বলেননি।

এ সময় তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাজি আব্দুল গফুর মিয়ার পক্ষে ভোট চান এবং তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান ওয়াদির সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উঠান বৈঠক ও আলোচনা সভাটি।