কেমন আছো? বহুদিন খোঁজ পাওয়া হয়নি, জানা হয়নি তুমি কেমন আছো। কত বছর পেরিয়ে গেছে, তোমাকে আর দেখিনি। মনের কোণে প্রশ্ন জাগে, তুমি কি বিয়ে করেছ? অন্য কারো বসন্ত হয়ে কি তুমি এখন সুখী?
জানি, এসব ভাবনা এখন মূল্যহীন। তবুও মাঝে মাঝে ইচ্ছে হয়, একটিবার কি ডাকবে আমাকে? কোনো হলুদ সন্ধ্যা বা রাতে কি দেখা হবে? শুধু এক পলক তোমাকে দেখব। দেখব মেহেদির রঙ তোমার হাতে কেমন ফুটেছে, আর সেই শুভ্রবসন কীভাবে হলুদ রঙে রাঙিয়ে গেল।
ভয় নেই, আমি কাছে গিয়ে তোমাকে অস্বস্তিতে ফেলব না। দূর থেকে শুধু তোমাকে দেখেই চলে আসব। তুমি জানতেই পারবে না যে, কোনো এক পথিক এসেছিল তোমাকে এক পলক দেখার আশায়।

