রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এই গ্রেপ্তারগুলো সম্পন্ন হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম ও পরিচয় প্রাথমিকভাবে প্রকাশ করেনি পুলিশ। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

