হৃদরোগে বাড়ছে অকালমৃত্যু, উপজেলা পর্যায়ে ওষুধের তীব্র সংকট

হৃদরোগের অন্যতম প্রধান কারণ উচ্চরক্তচাপ হলেও তা নিয়ন্ত্রণে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বড় ধরনের ওষুধের সংকট দেখা দিয়েছে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন উপজেলায় চালু হওয়া নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারগুলোতে মজুত থাকা ওষুধ এক থেকে দুই মাসের বেশি চালানোর মতো অবস্থায় নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, কোনো কোনো এলাকায় রোগীদের এক মাসের ওষুধের পরিবর্তে মাত্র ১০ দিনের ওষুধ দেওয়া হচ্ছে। এতে নিয়মিত ওষুধের ওপর নির্ভরশীল দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আজ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদরোগ দিবস। ২০২৬ সালের প্রচারণায় বিশ্ব হার্ট ফেডারেশন বার্তা দিয়েছে—‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট : ডোন্ট মিস এ বিট’। হৃদরোগের লক্ষণগুলো অনেক সময় সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায়। এ কারণে এবারের দিবসে রোগটির দ্রুত শনাক্তকরণ, প্রতিরোধ ও সুচিকিৎসার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে দেশে হৃদরোগের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে এবং দেড় কোটিরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত। বাংলাদেশে প্রতিবছর যত মানুষের মৃত্যু ঘটে, তার প্রায় তিন ভাগের এক ভাগের কারণ এই হৃদরোগ।

বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে সোমবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় ‘তরুণদের উচ্চরক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে। সেখানে জানানো হয়, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি দেশে হৃদরোগের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে। শুধু বয়স্করাই নন, তরুণদের মধ্যেও এই রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর হৃদরোগের কারণে প্রায় ৬৫ লাখ মানুষ অকালে মারা যান। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ ঘটে হৃদরোগের কারণে। ২০২৪ সালে হৃদরোগজনিত অসুস্থতায় দেশে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে, যার ৫২ শতাংশেরই মূল কারণ ছিল উচ্চরক্তচাপ। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে-২০১৮’-এর তথ্য অনুযায়ী, দেশে ১৮ থেকে ৩৯ বছর বয়সী তরুণ জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চরক্তচাপে ভুগছেন। ফলে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বিশাল অংশই ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকিতে রয়েছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ৫.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ করা হয়েছে। এই বর্ধিত বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ যদি উচ্চরক্তচাপের ওষুধ কেনার জন্য ব্যয় করা হয়, তবে দেশে উচ্চরক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি কমাতে তা বড় ভূমিকা রাখবে।

উপজেলা পর্যায়ে ওষুধের সংকটের বিষয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ) ডা. শামিম যোবায়ের জানান, বর্তমানে হাসপাতালগুলোতে ওষুধ কেনার জন্য মেডিকেল সার্জিক্যাল রিকুইজিশন (এমএসআর) ফান্ড ব্যবহারের নির্দেশনা রয়েছে। তবে এই ফান্ডের পরিমাণ অত্যন্ত কম। এই সীমিত অর্থ দিয়ে ইনডোর রোগীদের চিকিৎসাসহ উপজেলা হাসপাতালের অন্যান্য প্রয়োজনীয় সেবা চালাতে হয়। ফলে এনসিডি কর্নারের জন্য পর্যাপ্ত ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। এই ওষুধের সরবরাহ নিশ্চিত করা না গেলে দরিদ্র রোগীদের বড় অংশ বিপাকে পড়বেন।

অন্যদিকে, হৃদরোগের চিকিৎসাসেবা এখনো মূলত ঢাকাকেন্দ্রিক রয়ে গেছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী জানান, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় তিন হাজার আইসিইউ বেড রয়েছে, যার বেশিরভাগই রাজধানীতে অবস্থিত। হৃদরোগের চিকিৎসাকে সারা দেশে ছড়িয়ে দিতে হলে বিভাগীয় পর্যায়ে এই সেবার মান ও পরিধি বাড়াতে হবে।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শুধু হাসপাতাল ও আইসিইউ বেড বাড়িয়ে হৃদরোগের সমাধান সম্ভব নয়, বরং রোগ প্রতিরোধে জোর দিতে হবে। হৃদরোগের ঝুঁকি কমাতে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা ও উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ধূমপান বর্জন করা, খাবারে লবণ ও চর্বির পরিমাণ কমানো, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৪ শতাংশে উন্নীত করা হয়েছে। বর্ধিত বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চরক্তচাপের ওষুধে ব্যয় করা হলে দেশে উচ্চর