অভিজাত রেস্তোরাঁয় ডোরি মাছের নামে খাওয়ানো হচ্ছে পাঙাস

দেশের বিভিন্ন নামিদামি ও অভিজাত রেস্তোরাঁয় আমদানিকৃত সামুদ্রিক ‘ডোরি ফিশ’ বা ডোরি মাছের নামে আসলে খাওয়ানো হচ্ছে দেশে চাষ করা সাধারণ পাঙাস মাছ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিস জেনেটিকস ও কনজারভেশন স্পেশালিস্ট অধ্যাপক ড. রাকেব-উল-ইসলামের এক সাম্প্রতিক গবেষণায় এই চাঞ্চল্যকর জালিয়াতির তথ্য উঠে এসেছে। ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন অভিজাত রেস্তোরাঁ থেকে সংগ্রহ করা মাছের ডিএনএ পরীক্ষা করে এই সত্য নিশ্চিত করেছেন গবেষকেরা।

গবেষণার তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের অন্তত তিনটি করে নামিদামি রেস্তোরাঁ থেকে ডোরি মাছের নমুনা সংগ্রহ করা হয়। এরপর সেগুলোর ডিএনএ এক্সট্রাকশন, পিসিআর এবং ডিএনএ সিকোয়েন্সিং করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, সংগৃহীত সবকটি নমুনার ডিএনএ শতভাগ ‘প্যাঙ্গাসিয়াস হাইপফথ্যালমাস’ প্রজাতির পাঙাস মাছের ডিএনএর সঙ্গে মিলে গেছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ডোরি বলে পরিবেশন করা মাছগুলো আসলে দেশীয় চাষের পাঙাস।

ডোরি বা জন ডোরি একটি সামুদ্রিক মাছ। এর শরীর চ্যাপ্টা, মাথা বড় এবং শরীরের দুই পাশে গোল কালো দাগ থাকে। এই বিশেষ দাগের কারণেই মাছটি সহজে চেনা যায়। বিশ্বজুড়ে ডোরি মাছের সবচেয়ে বড় পরিচিতি এর স্বাদের জন্য। এর সাদা মাংস নরম হলেও সহজে ভেঙে যায় না। সমুদ্রে অল্প পরিমানে পাওয়া যাওয়ায় এবং পুরো মাছের তুলনায় খাওয়ার উপযোগী অংশ কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর দাম অনেক বেশি। বিশ্ববাজারে প্রতি কেজি ডোরি মাছের মাংসের দাম ৬-১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, বাংলাদেশের বাজারে সহজলভ্য চাষের পাঙাস মাছের কেজি মাত্র ২০০ থেকে ৫০০ টাকা।

অধ্যাপক ড. রাকেব-উল-ইসলাম জানান, প্রায় ছয় মাস আগে দেশে ডোরি মাছের আমদানি শূন্যের কোঠায় নেমে এসেছে—এমন একটি সংবাদ দেখার পর তাদের মনে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়। এরপরই তারা এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন। তিনি আরও বলেন, রেস্তোরাঁয় পরিবেশন করার সময় মাছের মাথা, চামড়া বা বাহ্যিক কোনো বৈশিষ্ট্য না থাকায় সাধারণ ভোক্তাদের পক্ষে এটি যাচাই করা অসম্ভব। তাই ভোক্তাদের অধিকার রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক কর্তৃপক্ষকে আরও বেশি সচেতন ও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

এই গবেষণায় আরও একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ‘টেংরা মাছ’ বলে নদীর পাঙাস মাছের পোনা বা জুবেনাইল খাওয়ানো হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন এই গবেষক।

অন্যদিকে চাষের পাঙাস মাছ ওজনভেদে ২০০-৫০০ টাকা কেজিতে পাওয়া যায়। দেশের বাজারেও এই মাছ সহজলভ্য।

এ বিষয়ে অধ্যাপক ড. রাকেব-উল-ইসলাম বলেন, ৬ মাস আগে দেশে ডোরি ফিসের আমদানি শূণ্যের কোঠায় এমন একটি সংবাদ দেখার পর আমরা এটা নিয়ে গবেষণা শুরু করি। ঢাকা, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন অভিজাত রেস্তোরাঁ থেকে সেম্পল সংগ্রহ করে ডিএনএ এক্সট্রাকশন, পিসিআর ও তারপর ডিএনএ সিকোয়েন্স করে দেখতে পাই রেস্তোরাঁগুলোতে ডোরি ফিস বলে পরিবেশন