বিশ্বকাপের মেগা ফাইনালে নামার আগে লিওনেল মেসিকে বোতলবন্দি করতে কোনো একক ডিফেন্ডার বা ‘ম্যান-মার্কার’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা নাকচ করে দিয়েছেন স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববারের হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ জানান, আর্জেন্টিনার অধিনায়ককে আটকানোর দায়িত্ব কোনো একজন খেলোয়াড়ের ওপর ছেড়ে দেওয়া হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত।
নিজের এই সিদ্ধান্তের পেছনে কৈশোরের একটি তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন দে লা ফুয়েন্তে। বার্সেলোনা ও সেভিয়ার মধ্যকার অনূর্ধ্ব-১৮ কোপা দেল রের একটি ম্যাচের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেভিয়া যুব দলে থাকার সময় মেসির বিরুদ্ধে তার প্রথম দেখা হয়। তিনি জানান, তখন থেকেই মেসিকে নিয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছিল। সেই ম্যাচে মেসিকে কড়া ম্যান-মার্কিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৭০ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকলেও, মেসিকে পাহারা দেওয়া খেলোয়াড়টি হলুদ কার্ড দেখায় তাকে মাঠ থেকে তুলে নিতে হয়। এরপরের মাত্র ১৫ মিনিটে মেসি একাই ৪টি গোল করেছিলেন।
সেই শিক্ষা থেকেই দে লা ফুয়েন্তে স্পষ্ট করেছেন যে, স্পেনের রক্ষণভাগ দলগতভাবে মেসিকে সামলাবে। তিনি বলেন, মেসিকে ম্যান-মার্কিং করা হবে না, তবে তার ওপর কড়া নজর অবশ্যই রাখা হবে। তবে এটি আর্জেন্টিনা দল স্পেনের খেলোয়াড়দের ওপর যতটা নজর রাখবে, তার চেয়ে বেশি কিছু নয়।
এ সময় স্পেনের ১৮ বছর বয়সি বিস্ময় বালক লামিন ইয়ামালের সঙ্গে মেসির তুলনা নিয়ে প্রশ্ন করা হলে কোচ বলেন, ইয়ামালকে তার নিজের মতোই বিকশিত হতে দেওয়া উচিত। মেসি একজন অবিশ্বাস্য প্রতিভা এবং সব তরুণ ফুটবলারের রোল মডেল। তবে ইয়ামালকে সাহায্য করার সেরা উপায় হলো তাকে চাপমুক্ত রাখা এবং নিজের মতো খেলতে দেওয়া।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববারের (১৯ জুলাই) হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ জানান, মেসিকে আটকানোর দায়িত্ব কোনো একজন খেলোয়াড়ের ওপর ছেড়ে দেওয়া হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত।
বার্সেলোনা ও সেভিয়ার মধ্যকার একটি অনূর্ধ্ব-১৮ কোপা দেল রের ম্যাচের স্মৃতিচারণ করে দে লা ফুয়েন্তে বলেন, ‘সেভিয়া যুব দলে থাকার সময় মেসির বিরুদ্ধে আমার প্রথম দেখা। আমরা তখন এক ছেলেকে নিয়ে অনেক কথা শুনছিলাম, যার নাম ছিল মেসি। ম্যাচে আমরা তাকে কড়া ম্যান-মার্কিংয়ের সিদ্ধান্ত নিই। ৭০ মিনিট পর্যন্ত ম্যাচ ০-০ ছিল। কিন্তু মেসিক

