রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গুরুত্বপূর্ণ বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আগে থেকেই আলোচনা চলছিল। বৃহস্পতিবারের বৈঠকে সেই আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী চূড়ান্ত হওয়ার পরপরই নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৩ আগস্টই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায়, এদিনই দলের প্রার্থী নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে তা দাখিল করবে বিএনপি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

