বিগত ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করার মাধ্যমে জাতির মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। শনিবার ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশকে এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল যাতে প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব প্রতিযোগিতায় দেশটি টিকতে না পারে। তিনি দাবি করেন, বিএনপি যতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ততবারই শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিয়েছে এবং নারীর ক্ষমতায়নে অবৈতনিক শিক্ষার প্রসার ঘটিয়েছে।
শিক্ষায় প্রণোদনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষায় যথাযথ প্রণোদনা না থাকলে জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। বর্তমান সরকার দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করার লক্ষ্যে মেধার মূল্যায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ট্রাভেলগাইড পড়ুন

