জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (২৩ আগস্ট) এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে যে, দলটির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

