বিএনপি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি তিনি কখনোই কল্পনা করেননি। মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি দলের এবং মহান আল্লাহ্র অশেষ মেহেরবানি। তিনি আরও যোগ করেন, দায়িত্ব পাওয়ার পর প্রেসিডেন্ট হিসেবেও তার প্রধান ইচ্ছা হলো জনগণের পাশে থেকে সেবা করা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ়তার সঙ্গে বলেন, কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, তিনি সবসময় জনগণের জন্য এবং নিজের এলাকার উন্নয়নে পাশে থাকবেন। সাক্ষাতের সময় ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা তাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ায় অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (সমকাল), বাসস’র প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহ-সভাপতি মাহবুব আলম রাজ (স্টার টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (কালবেলা), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাসস), সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ (৭১ টেলিভিশন), প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন (জিটিভি), নারী বিষয়ক সম্পাদক মোছা. শিউলী বেগম নাহিদ (নিউজ টোয়েন্টি ফোর)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নূর তাজমিন নীর (৭১ টেলিভিশন), ফরহাদ বিন নূর (স্টার টিভি), মো. নবাব শরীয়তুল্লাহ সৌম্য সরকার (কালের কণ্ঠ), নাসরিন আখতার (সামপ্রতিক দেশকাল), ইমরান খান (যুগান্তর), তাফহিমুল ইসলাম (চ্যানেল আই) এবং আবু সাঈদ (নিউজ এজেন্সি এবিপি) উপস্থিত ছিলেন।
সংগঠনটির উপদেষ্টা মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ এবং বাসস’র জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগও এ সময় উপস্থিত ছিলেন।

