সংবিধান সংশোধন নয়, সংস্কারের দাবি জামায়াতের গোলাম পরওয়ারের

সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় জোটের সমন্বয়ক ড. এইচ এম হামিদুর রহমান আজাদ এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জুনায়েদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার বলেন, “জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়ায় সংস্কার করতে হবে। সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিএনপির উদ্যোগে বিশেষ কমিটি গঠনের শুরু থেকেই ১১ দলীয় ঐক্য এর বিরোধিতা করে আসছে।”

সংস্কারের পথ এড়িয়ে সংশোধনের নামে এই কমিটি গঠনকে কনসেপচুয়ালি প্রত্যাখ্যান করার কথা জানিয়ে তিনি বলেন, “বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে কমিটি গঠনের বিষয়ে আলোচনার সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও এর বিরোধিতা করেছিলেন।” উল্লেখ্য যে, ২৯ এপ্রিল সরকারদলীয় পক্ষ থেকে কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় এবং পরে ১৩ জুলাই ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়।

গোলাম পরওয়ার জানান, বিশেষ কমিটির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। তবে ১১ দলীয় ঐক্য ওই আহ্বানে সাড়া না দিয়ে নিজেদের অবস্থান সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছে। তিনি বলেন, “বিএনপির ৩১ দফার প্রথম দফাতেও সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম এবং গণভোটেরও লক্ষ্য ছিল রাষ্ট্র ও সংবিধানের সংস্কার। তাই এখন ওই প্রক্রিয়া থেকে সরে শুধু সংসদীয় সংশোধনের পথে যাওয়া উচিত নয়।”

তিনি আরও দাবি করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে জনগণ ৪৮টি সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া অনুমোদন করেছিল। তার ভাষ্যমতে, গণভোটের মাধ্যমে জনগণ শুধু বিচ্ছিন্ন কিছু পরিবর্তন নয়, বরং সংস্কার বাস্তবায়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়াকেও অনুমোদন দিয়েছে। গোলাম পরওয়ার বলেন, “জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে একই প্রতিষ্ঠান হিসেবে দেখার সুযোগ নেই। সংসদ বিদ্যমান সংবিধানের অধীনে গঠিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতার ভিত্তি জনগণের গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সংবিধান সংসদ সৃষ্টি করে, সংসদ সংবিধান সৃষ্টি করে না।”

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জোটের সমন্বয়ক ড. এইচ এম হামিদুর রহমান আজাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জুনায়েদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার বলেন, “২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, বৈধ ভোটের ৬৮ দশমিক ৫৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে। ওই গণভোটে জুলাই সনদের ৪৮টি সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত