প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নেতা অজিঙ্কা শিন্ডে আগামী ১১ অক্টোবর সকাল ১০টায় যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
অজিঙ্কা শিন্ডে আরও বলেন, অতীতে যেভাবে তারা সরকারের ঔদ্ধত্য ভেঙে দিয়েছিলেন, এবারও সেই একই পথ অনুসরণ করা হবে। বাম ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে তিনি দাবি করেন, শনিবার দিল্লিতে যা ঘটেছে তা জরুরি অবস্থাকেও ম্লান করে দিয়েছে। তারা শান্তিপূর্ণ উপায়ে ভোটাধিকার আদায়ের লক্ষ্যে যন্তর মন্তরে আন্দোলন করতে চেয়েছিলেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিজেপি নেতা অভিযোগ করেন যে, অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্গাকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করার পর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দিল্লি পুলিশ জানিয়েছে, পুলিশ আইনে প্রায় ৩,০০০ জনকে আটক করা হলেও সন্ধ্যায় সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে, এই পরিস্থিতির প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতারা একটি মহা সমাবেশের ডাক দিয়েছেন।

