বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কার্যক্রমের ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশ করার সময় তিনি এই আহ্বান জানান।
ভলকার তুর্ক তার বক্তব্যে বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের দাবি তারা দীর্ঘসময় ধরে জানিয়ে আসছেন।
বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এর আগেও একাধিকবার উল্লেখ করেছেন। এছাড়া, ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনেও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বেসামরিক তদারকির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছিল।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশকালে তিনি এ আহ্বান জানান।

