অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরাকে পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন করার সময় তাকে আজ সকালে আটক করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে নেহা বোরা তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের সময় পুলিশ তার ফোনটি নিয়ে নিয়েছিল, যা পরে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, নেহা বোরার পাশাপাশি ময়দান গড়ি থানায় আটক থাকা অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।

