ঢাকায় গ্রেপ্তার সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা নজরুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মূলত এসব মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।