মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়ূর ভিলার সামনে স্থানীয় গ্রুপের সঙ্গে অন্য একটি পক্ষের গোলাগুলির সময় ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, “আমরা ঘটনা শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।”