শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি-এর কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকের সুনির্দিষ্ট কারণ বা বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।