চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনকে গ্রেপ্তার এবং পুরো অভিযানের বিষয়ে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে, গত রোববার রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। তাদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

