পারিবারিক সংকটে আত্মহত্যার কথা ভেবেছিলেন অস্কারজয়ী ব্র্যাড পিট

অস্কারজয়ী জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের কথা প্রথমবারের মতো খোলাখুলি জানিয়েছেন। ৬২ বছর বয়সী এই অভিনেতা স্বীকার করেছেন, পারিবারিক নানা জটিলতার কারণে একসময় তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। সেই কঠিন সময়ে তার মনে হতো, জীবনের সামনে আর কোনো পথ খোলা নেই। একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনের একটি নির্দিষ্ট সময় ছাড়া তিনি কখনোই আত্মহত্যাপ্রবণ ছিলেন না, কিন্তু সেই সময়টাতে তিনি কেবলই অনুভব করতেন যে তিনি আর পারছেন না।

ব্র্যাড পিট সেই যন্ত্রণার বর্ণনা দিয়ে বলেন, মানসিক চাপ এতটাই অসহনীয় হয়ে উঠেছিল যে, মাথায় বুলেটের ঠাণ্ডা ধাতুর স্পর্শকে তিনি স্বস্তির মতো মনে করতেন। তিনি জানান, সেই মুহূর্তে বেঁচে থাকার প্রবল প্রবৃত্তিই তাকে রক্ষা করেছিল। যখন তাকে জিজ্ঞেস করা হয় ঠিক কী কারণে তিনি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তখন তিনি খুব সংক্ষেপে বলেন, পারিবারিক বিষয়।

উল্লেখ্য, ব্র্যাড পিট এবং তার সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যানজেলিনা জোলির ছয় সন্তান রয়েছে। ২০১৬ সালে তাদের তিক্ত বিবাহবিচ্ছেদের পর থেকে সন্তানদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। বর্তমানে তাদের সন্তানরা মায়ের পক্ষ নিয়েছে বলে ধারণা করা হয়। এর মধ্যে চার সন্তান আইনগতভাবে ব্র্যাডের পদবি পরিবর্তনের আবেদন করেছে। শিলোহ জোলি, ম্যাডক্স চিভান জোলি এবং জাহরা মার্লে জোলি নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ভিভিয়েন জোলিও আইনগতভাবে পদবি পরিবর্তনের আবেদন করেছেন, তবে নক্স ও প্যাক্স জোলি-পিট এ বিষয়ে কোনো আবেদন করেননি।

অভিনেতা তার মদ্যপানের অভ্যাস নিয়েও কথা বলেছেন। তিনি জানান, সাত বছর মদ্যপান থেকে বিরত থাকার পর তিনি আবারও মদ্যপান শুরু করেছিলেন। তিনি বলেন, কয়েকবার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ার কারণে তিনি সেই ভুল পথে পা বাড়ান। বর্তমানে তিনি এক গ্লাস বা কয়েক গ্লাস ওয়াইন পান করতে পারলেও, এ বিষয়ে তাকে অত্যন্ত সতর্ক থাকতে হয়। এর আগে ২০২০ সালে মদ্যপানের আসক্তি থেকে মুক্ত হতে ব্র্যাডলি কুপার তাকে অনেক সহায়তা করেছিলেন বলে তিনি জানিয়েছিলেন।

অভিনেতা ব্র্যাড এবং তার সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যানজেলিনা জোলি (৫১) ছয় সন্তানের পিতা-মাতা। তারা দত্তক নিয়েছিলেন ম্যাডক্স, প্যাক্স, জাহরাকে। তাদের জৈবিক সন্তান শিলোহ এবং ১৮ বছর বয়সী যমজ নক্স ও ভিভিয়েন। ২০১৬ সালে ব্র্যাড ও অ্যানজেলিনার বিয়ে তিক্ত বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। এরপর তাদের সন্তানরা দৃশ্যত মায়ের পক্ষ নিয়

জাহরা কলেজের সোররিটি অনুষ্ঠানে প্রকাশ্যে ‘পিট’ পদবি ব্যবহার বাদ দেন। এরপর ২০২৬ সালের মাঝামাঝি আইনগতভাবে তার নাম জাহরা মার্লে জোলি করার প্রক্রিয়া সম্পন্ন করেন। ব্রডওয়ে প্রযোজনায় কাজ করার সময় ভিভিয়েন জোলি নামে পেশাগতভাবে পরিচিত হওয়ার পর, ২০২৬ সালের জুলাইয়ে ১৮ বছর পূর্ণ করার পর তিনি আইনগতভাবে ‘পিট’ পদবি বাদ দেয়ার আবেদন কর