ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ১০ জন গ্রেফতার, মাদক উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উক্ত বাসাটি কুখ্যাত মাদককারবারি রুমা খাতুনের ভাড়া নেওয়া ছিল।

অভিযানের সময় পুলিশ ওই বাসা থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়া ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ এম আর সাঈদের নেতৃত্বে থানা পুলিশ এবং স্থানীয় মাদক নির্মূল কমিটির সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সরকারি ও বেসরকারি চাকুরিজীবী রয়েছেন। মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রুমা খাতুন জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। ঘটনার পর থেকে গোলাম রব্বানী পলাতক রয়েছেন। পুলিশ জানায়, রুমা খাতুন ও তার স্বামী গোলাম রব্বানী এই বাসা ভাড়া নিয়ে আন্তঃজেলা মাদক কারবারের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তারা ভারতীয় সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে পরে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতেন।

ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উপজেলা জুড়ে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

শনিবার মধ্য রাতে কুখ্যাত মাদককারবারি রুমা খাতুন (৩৬) এর ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা, ১২ পিস ইয়াবা, ইয়াাবা সেবনের সরঞ্জাম ও মাদক সেবনকালে ১০জনকে গ্রেফতার করা হয়।

এসময় উক্ত বাসাবাড়ির পাশ্ববর্তী কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের সময় সরকারি-বেসরকারি চাকুরিজীবী সহ উক্ত ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।