রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শনিবার ভোরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, গুলির সময় সংগীতশিল্পী আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তবে এই হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে এমন ঘটনা ঘটানো হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।
উল্লেখ্য, সংগীতশিল্পী আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
