জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেমটি বদলে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন সিস্টেম স্থাপন করা। এ লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তর বিভিন্ন সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে।

উপস্থাপনার সময় আধুনিক সাউন্ড সিস্টেমের বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিকগুলো পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত অতিথিরা উপস্থাপিত প্রস্তাবনার ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।