শাহজালালে বিমানের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৩৩ গ্রাম সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (২ আগস্ট) রাতে ফ্লাই দুবাইয়ের একটি বিমান থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস হাউস ঢাকা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও অন্যান্য সংস্থার উপস্থিতিতে এই বিশেষ অভিযান চালানো হয়। বুধবার রাত ১০টার দিকে বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস আরও জানিয়েছে, উদ্ধারকৃত এই সোনার মোট ওজন ৯ দশমিক ৩৩ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি। এই চোরাচালানের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।