রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি সরবরাহ আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি সরবরাহ কার্যক্রম চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ নাগাদ সম্পন্ন করা হবে। প্রকল্পের সময়সূচি ও চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কয়েকটি ফ্লাইটে এই জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে।
এর আগে ২০২৩ সালে রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি আনা হয়েছিল, যা চলতি বছরের মে মাসে চুল্লিতে স্থাপন করা হয়। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে জ্বালানি পরিবহনের পরিকল্পনা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় জ্বালানিবাহী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রোসাটম পরিবর্তিত এই সময়সূচি নিশ্চিত করে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করেছে।

